ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সরকারি চাকরিজীবীদের মানতে হবে ১১ নির্দেশনা

ads

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। একইসঙ্গে অফিসে নির্দিষ্ট সময়ে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।


বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গৃহিত বিশেষ নির্দেশনাসমূহ:


প্রাকৃতিক আলোর ব্যবহার: দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করে জানালা ও দরজার ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।


এসি ব্যবহারের নিয়ম: এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।


অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ: অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ নিশ্চিত করতে হবে। করিডোর, সিঁড়ি বা ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না।যন্ত্রপাতি বন্ধ রাখা: অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে।


আলোকসজ্জা: সরকারি নির্দেশনা ব্যতিরেকে অফিসে কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না।


এছাড়াও অফিস কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন ও মনিটরিং করার জন্য প্রতিটি দফতর ও সংস্থাকে একটি করে 'ভিজিল্যান্স টিম' গঠনের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


ads
ads
ads

Our Facebook Page